পণ্যের বিবরণী অনুযায়ী না হলে আপনি আপনার পণ্য ফেরত দিতে পারবেন। আপনি নিজে থেকে যদি প্রোডাক্ট ডেসক্রিপশন না পড়ে পরবর্তীতে দাবি করেন কোন কারণবশত আপনি ডেসক্রিপশন এ উল্লেখিত বিষয়ে অবগত ছিলেন না তা গ্রহণযোগ্য নয়। ডেসক্রিপশন এ উল্লেখিত কোন বিষয়ে যদি আপনার কোন সন্দেহ থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তা সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। ডেসক্রিপশন এর কোন বিষয়ে নিশ্চিত না হয়ে আপনার মনগড়া কোন বিষয় নিজে থেকে ধরে নেন এবং পরবর্তীতে সেই অনুসারে রিফান্ড দাবি করেন তা গ্রহণযোগ্য নয়। এছাড়াও, পণ্যের বিবরণীতে ফেরত এবং ফেরত সম্পর্কিত কোনো তথ্য লেখা থাকলে, এখানে যা লেখা আছে তার চেয়ে সেটাই অগ্রাধিকার পাবে। ডিজিটাল পণ্য কোনো ক্ষেত্রেই ফেরতযোগ্য নয়। আরও ভালো বোঝার জন্য অনুগ্রহপূर्वক প্রথম থেকে শেষ পর্যন্ত পণ্যের তথ্য পড়ুন। যদি আপনার এখনও কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

পণ্য ফেরতযোগ্য নয় যদি:

  • ডিজিটাল প্রোডাক্ট (digital goods) হয় এবং তা আপনাকে ডেলিভার করা হয়ে থাকে (ওয়েবসাইটে অর্ডার কমপ্লিট মার্ক করা না হলেও)।
  • প্রোডাক্ট ডেসক্রিপশন অনুযায়ী ঠিক আছে প্রতীয়মান হলে।
  • আপনার কাছে প্রোডাক্ট ঠিকঠাকভাবে ডেলিভার করা হয়ে থাকলে।
  • প্রোডাক্ট কুরিয়ার থেকে ড্যামেজ হয়েছে কিন্তু কুরিয়ার রাইডার চলে যাওয়ার পর আপনি তা লক্ষ্য করে থাকলে।
  • আমরা যে ড্যামেজ প্রোডাক্ট ডেলিভার করেছি এরকম কোন প্রমাণ প্রোডাক্ট গ্রহণের ১২ ঘণ্টার ভিতর না দিতে পারলে।
  • আপনি প্রোডাক্টটি ব্যবহার করে থাকলে (বাবহৃত প্রোডাক্টে শুধুমাত্র ওয়ারেন্টি প্রযোজ্য, যদি থাকে)।
  • প্রোডাক্ট আপনার নিকট থেকে ক্ষতিগ্রস্ত হলে।
  • আপনি আপনার মত পরিবর্তন করে থাকলে বা অন্য প্রোডাক্ট পাবেন এরকম নিজে থেকেই ভেবে থাকলে।
  • আমাদের পার্টনার কুরিয়ার ছাড়া অন্য কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর জন্য বললে ও কুরিয়ারে প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হলে।
  • প্রোডাক্ট ডিসপ্লে, সোস্যাল মিডিয়া পোস্ট বা অন্য ডিজিটাল মাধ্যমে আলো ও ক্যামেরার জন্য পণ্যটি ভিন্ন রংয়ের মনে করলে।

ডিজিটাল পণ্য ফেরত দেওয়া:

প্রোডাক্ট ডেলিভার হওয়ার পর ডিজিটাল প্রোডাক্টস ফেরতযোগ্য নয়, এক্ষত্রে আপনাকে প্রোডাক্ট ডেলিভার হওয়াটাই মুখ্য, অর্ডার স্ট্যাটাস কমপ্লিট মার্ক হওয়া  বা আপনি প্রোডাক্ট ব্যবহার করেছেন কী না তা গণ্য করা হবে না। কিছু পণ্য (সব নয়) ডেলিভার পাওয়ার পূর্ব পর্যন্ত অর্ডার ক্যানসেল করতে পারবেন এই সম্পর্কে ডেলিভারি ও ক্যানসেলেশন পলিসিতে বিস্তারিত পাবেন।

যদি কোন পণ্য ডেলিভার হলেও ব্যবহার করতে না চান বা ভবিষ্যতে ব্যহারের প্রয়োজন নেই বলে মনে করেন সেক্ষেত্রে আমাদের জানাবেন, যদি সম্ভব হয় বা পণ্যটি ফেরতযোগ্য হয়, আমরা আপনার পণ্যটি অবশ্যই ফেরত নিব। তবে কোন অবস্থাতেই আপনি নিজে ব্যবহার করবেন না তাই অন্য কাউকে ব্যবহার করতে দিতে পারবেন না। যেহেতু বেশিরভাগ ডিজিটাল পণ্যই ফেরতযোগ্য নয় তাই সব পণ্যের ক্ষেত্রে ফেরতের নিশ্চয়তা নেই।

সাধারণ পণ্য ফেরত দেওয়া:

প্রোডাক্ট গ্রহণের সময় ডেলিভারি রাইডারের উপস্থিতিতে পণ্যটি ঠিকিঠাকভাবে পেয়েছেন কী না চেক করে নিবেন। বাহ্যিকভাবে বোঝা যায় এমন কোন সমস্যা বা পণ্য বিবরণ অনুযায়ী হয়নি এমন যদি বোঝা যায় সেক্ষেত্রে সাথে সাথে ডেলিভারি রাইডারকে পণ্যটি রিটার্ন করতে হবে, রাইডার চলে আসার পর এই ধরনের কোন দাবি গ্রহণযোগ্য হবে না। কুরিয়ারের গাফিলতিতে পণ্যের ক্ষতি হলে তার দায় আমাদের নয়, বরং কুরিয়ারের। এক্ষেত্রে, ক্ষতিপূরণের জন্য পণ্যটি কুরিয়ার থেকে গ্রহণের সময় রাইডারের সামনে খুলে দেখবেন ও কোন সমস্যা পরিলক্ষিত হলে সাথে সাথে সেই রাইডারকেই ফেরত দিতে হবে যার কাছ থেকে পার্সেলটি পেয়েছিলেন। 

বাহ্যিকভাবে বোঝা যায় না এমন কোন সমস্যার কারণে কোনো পণ্য ফেরত দিতে চাইলে প্রথমে আমাদের সাথে মেসেঞ্জার বা WhatsApp এ যোগাযোগ করুন আপনার বিস্তারিত সমস্যা প্রমাণসহ তুলে ধরে। রিটার্ন এর জন্য আপনার সহযোগিতা প্রয়োজন, যদি আপনি কোনোরূপ অসহযোগিতা করেন সেক্ষেত্রে আপনার সমস্যাটি ভালোভাবে অনুধাবন সম্ভব নয় আমাদের পক্ষে ও অধিকতর অনুসন্ধান প্রয়োজন। তাই সেক্ষেত্রে আপনার পণ্যের রিটার্ন প্রক্রিয়া স্বাভাবিকের থেকে দেরিতে হতে পারে। যদি সত্যিই আমাদের কোন ভুল থেকে থাকে তবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং যতদ্রুত সম্ভব আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা। আমরা মনোযোগ সহকারে আপনার আবেদনটি দেখব, আপনার দাবি যৌক্তিক মনে হলে যথাযথ প্রক্রিয়ায় পণ্যটি ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

রিফান্ড অনুমোদনযোগ্য না হলে:

ডিজিটাল পণ্যের রিফান্ড অনুমোদনযোগ্য বিবেচিত না হলে আপনাকে মেইল/মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

সাধারণ পণ্যের ক্ষেত্রে যদি আপনার পণ্যটি পরীক্ষা, নিরীক্ষা করে রিফান্ড এর জন্য অনুপযুক্ত বিবেচিত হয় সেক্ষেত্রে পুন:ডেলিভারি চার্জ গ্রহণপূর্বক পণ্যটি আপনার নিকট ফেরত পাঠানো হবে। আপনি যদি পুন:ডেলিভারি চার্জ প্রদান করে ডেলিভারি নিতে অনিচ্ছুক থাকেন সেক্ষেত্রে ৩০দিন সময় প্রদান করা হবে আপনাকে, এই সময়ের ভিতর আপনি নিজে বা আপনার কোন প্রতিনিধি আমাদের নিকট থেকে সরাসরি পণ্যটি গ্রহণ করতে পারবেন। আপনি অনুরোধ করলে সর্বোচ্চ ৬০ দিন পণ্য আমাদের হেফাজতে রাখা হবে। এই সময়কালে নিষ্ক্রিয়তাজনিত কারণে ক্ষতিগ্রস্থ হলে তার দায়ভার নিব না ও এই সময়ের পরে আপনার পণ্যটি বর্জ্য হিসেবে নষ্ট/ফেলে দেয়া হবে এবং এই বিষয়ে কোন দাবি গ্রহণযোগ্য হবে না। 

ডিজিটাল পণ্যের রিফান্ড:

আপনার রিফান্ড এর আবেদনটি পণ্যটির মূল্যের পার্শিয়াল/পূর্ণ রিফান্ড এর জন্য মনোনীত হলে নিম্নোক্ত প্রক্রিয়ায় তা আপনার ডিজিটাল ডেক ওয়ালেটে রিফান্ড করা হবে যা দিয়ে আপনি পরবর্তীতে কোন পণ্য কিনতে পারবেন তবে ওয়ালেট থেকে টাকা উত্তোলনযোগ্য নয়। আপনার অনুরোধ যাচাই-বাছাই এর পরে ২৪ঘণ্টার মাঝে ওয়ালেটে ফান্ড ক্রেডিট হবে। ওয়ালেটে রিফান্ড এর ক্ষেত্রে:

  • পূর্ণ রিফান্ড এর ক্ষেত্রে যদি পণ্যটির সাথে কোন ডিসকাউন্ট বা ক্যাশব্যক অফার থাকে তা বাদ দিয়ে বাকি টাকা রিফান্ড করা হবে।
  • পার্শিয়াল রিফান্ড এর ক্ষেত্রে যদি পণ্যটির সাথে কোন ডিসকাউন্ট বা ক্যাশব্যক অফার থাকে তা প্রথমে বাদ দেয়া হবে। এরপরে প্রোডাক্টটি যতদিন ব্যবহার করেছেন তার কাছাকাছি সময়ের ওই প্রোডাক্ট এর কোন প্যাকেজ থাকলে সেই প্যাকেজের মূল্য অনুসারে ফেরতযোগ্য মূল্য থেকে বাদ দিয়ে বাকি টাকা রিফান্ড করা হবে।

আপনি চাইলে ডিজিটাল ডেক ওয়ালেটে রিফান্ড গ্রহণের পরিবর্তে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রিফান্ড নিতে পারবেন। এক্ষেত্রে রিফান্ড এর জন্য যেই মেথডে পে করেছেন তাতে বা মোবাইল ব্যাংকিং বেশি প্রাধান্য পাবে। রিফান্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ এর ৭ কার্যদিবসের মাঝে রিফান্ড প্রসেস করা হবে আমাদের পক্ষ থেকে। এক্ষেত্রে রিফান্ড এর সময় ডিজিটাল ডেক ওয়ালেট এ রিফান্ডযোগ্য টাকা থেকে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে 2%, VISA বা MasterCard এর ক্ষেত্রে 2.55% ও Amex কার্ড এর ক্ষেত্রে 3.55% গেটওয়ে চার্জ ও সার্ভিসচার্জসহ অন্যান চার্জ বাবদ 7.5-10% পর্যন্ত চার্জ কর্তন করে বাকি টাকা রিফান্ড করা হবে।

উল্লেখ্য যে, আপনার অর্ডারকৃত পণ্যটি কোন কারণে ডেলিভার করা সম্ভব না হলে ও আপনার অর্ডার সম্পর্কিত কোন ব্যয় না হয়ে থাকলে পুরো টাকা আপনার পেমেন্টকৃত ওয়ালেটে রিভার্স করা হবে। ফুল পেমেন্ট রিভার্সের জন্য আপনার এমাউন্ট কমপক্ষে ৫০টাকার উপরে হতে হবে ও পেমেন্ট রিভার্সাল আমাদের গেটওয়ে পার্টনার কর্তৃক সম্পন্ন হওয়ায় ১-৭ কার্যদিবস সময় লাগতে পারে।

সাধারণ পণ্যের রিফান্ড:

আপনার রিটার্নকৃত পণ্য গ্রহণ এবং পরিদর্শন করার পর, আমরা আপনাকে একটি ইমেইল/মেসেজ পাঠিয়ে জানাবো যে আমরা আপনার রিটার্নকৃত পণ্যটি পেয়েছি। আমরা আপনার রিফান্ডের অনুমোদন বা প্রত্যাখ্যান সম্পর্কেও আপনাকে জানাবো।যদি আপনার রিফান্ড অনুমোদিত হয়, তাহলে আপনার রিফান্ডটি প্রক্রিয়াজাত করা হবে এবং আপনার মোবাইল ব্যাংকিং বা মূল পেমেন্ট মাধ্যম বা আপনার নির্দেশনা অনুযায়ী (যদি সম্ভব হয়) ১ থেকে ৭ কর্মদিবসের প্রসেস করা হবে।

আমরা রিটার্নকৃত পণ্য থেকে কোনও মুনাফা রাখি না, কিন্তু নিম্নলিখিত চার্জগুলি আপনার পণ্যের মূল থেকে কেটে নেওয়া হতে পারে যদি প্রযোজ্য হয়:

  • ডেলিভারি চার্জ।
  • রিটার্ন চার্জ।
  • গেটওয়ে চার্জ (মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে 2%, VISA বা MasterCard এর ক্ষেত্রে 2.55% ও Amex কার্ড এর ক্ষেত্রে 3.55% গেটওয়ে চার্জ)।
  • আপনার অর্ডার ডেলিভারির জন্য প্যাকেজিং বা অন্য যে কোনও চার্জ।
  • আপনার ওয়ালেটে রিফান্ডের পরিমাণ প্রক্রিয়াজাত করার চার্জ (যদি প্রযোজ্য হয়)।

রিফান্ড দেরি বা অনুপস্থিত:

যদি আমরা আপনার রিফান্ডের নোটিফিকেশন দিয়ে থাকি এবং আপনি ৭ কার্যদিবসের মাঝে রিফান্ড না পান, প্রথমে আপনার পেমেন্ট অ্যাকাউন্টটি আবার চেক করুন। এখনও আপনার রিফান্ড না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যদি এগুলি সব করে থাকেন এবং  তারপরও না পেয়ে থাকেন, আপনার ওয়ালেট কোম্পানির সাথে যোগাযোগ করুন, তাদের পক্ষ হতে রিফান্ড আনুষ্ঠানিকভাবে জমা হতে কিছুটা সময় লাগতে পারে।

ডিসকাউন্ট/অফার পণ্যের ক্ষেত্রে:

শুধুমাত্র নিয়মিত মূল্যযুক্ত পণ্য রিফান্ড করা হবে। ডিসকাউন্ট/অফার পণ্যের ক্ষেত্রে পণ্যের বিবরণে অফেরতযোগ্য উল্লেখিত থাকলে রিফান্ডযোগ্য হবে না।

পণ্য পরিবর্তন:

আমরা শুধুমাত্র সেই আইটেমগুলি প্রতিস্থাপন করি যদি যেগুলি ত্রুটিপূর্ণ। বাবহৃত পণ্য বা ভিন্ন রংয়ের গ্রহণের জন্য পণ্য পরিবর্তনযোগ্য নয়।

ফেরতের ঠিকানা:

আপনার পণ্যটি ফেরত পাঠাতে, রিটার্ন অনুমোদিত হলে আপনাকে যে ঠিকানায় নির্দেশিত হবে সেখানে আপনার পণ্যটি মেইল করতে হবে। আপনার আইটেম রিটার্ন করার জন্য শিপিং খরচ পরিশোধের দায়িত্ব আপনার। শিপিং খরচ ফেরতযোগ্য নয়। যদি আপনি রিফান্ড এর জন্য অনুমোদিত হন, তাহলে রিটার্ন শিপিংয়ের খরচ আপনার রিফান্ড থেকে কেটে নেওয়া হবে। আপনি ঠিকানার উপর নির্ভর করে, আপনার এক্সচেঞ্জ করা পণ্যটি আপনার কাছে পৌঁছাতে সময় পরিবর্তিত হতে পারে।

আরও সাহায্য প্রয়োজন?

আরও জানতে আমাদের টার্মস ও কন্ডিশনস দেখুন বা রিফান্ড এবং রিটার্ন সম্পর্কিত আরও জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।