Welcome to our story

আমাদের সম্পর্কে

Digital Deck একটি বিশ্বস্ত ডিজিটাল পণ্য ও একাডেমিক সফটওয়্যার সরবরাহকারী প্ল্যাটফর্ম, ২০১৮ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক-সহ সংশ্লিষ্ট সকলের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ডিজিটাল রিসোর্স প্রদান করে আসছে digitaldeck.com.bd

দেশেই হোক বা দেশের বাইরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী-গবেষকরা, সবাই আমাদের সেবা থেকে উপকৃত হচ্ছেন। আমরা আধুনিক ই-কমার্সঅনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে মূলত Windows, Microsoft Office, Antivirus, Grammarly, Quillbot, StealthWriter, Turnitin সহ বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার ও টুলের লাইসেন্স/সাবস্ক্রিপশন সুবিধা দিয়ে থাকি। শিক্ষার্থীদের জন্য উচ্চমূল্যের একাডেমিক সফটওয়্যারগুলোকে সহজলভ্য করা এবং প্রতারণামুক্ত সেবা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।

Our Mission

আপনাকে সফলতা অর্জনে সহযোগিতা

আধুনিক ই-কমার্স ও পেমেন্ট সুবিধার মাধ্যমে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী, শিক্ষক ও ফ্রিল্যান্সারদের জন্য স্বল্পমূল্যে প্রিমিয়াম ডিজিটাল রিসোর্স পৌঁছে দেয়া, যেন তারা কম খরচে প্রয়োজনীয় সফটওয়্যার ও টুল ব্যবহার করতে পারেন এবং কোনো প্রকার অনলাইন প্রতারনার শিকার না হন। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পথ সহজ করা এবং তাদেরকে প্রযুক্তিগতভাবে সক্ষম করে তোলা আমাদের মূল লক্ষ্য।

Digital Deck Image
Digital Deck Image

Our Vision

বিশ্বস্ত ও নির্ভরযোগ্য

একটি সুশৃঙ্খল ও বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা, যেখানে যেকেউ নির্ভয়ে ও সহজে সকল প্রকার ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। দেশের প্রতিটি শিক্ষার্থী ও পেশাজীবী যেন নির্ভরতার সঙ্গে প্রয়োজনীয় ডিজিটাল পণ্য ও সেবা পেতে পারেন – Digital Deck সেই বিশ্বাসের ঠিকানা হিসেবে গড়ে উঠতে চায়। ভবিষ্যতে আমরা বাংলা ভাষাভাষী সীমানা পেরিয়ে পৃথিবীর  সকলের জন্য প্রিমিয়াম ডিজিটাল রিসোর্সের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হতে চাই।

যেভাবে ডিজিটাল ডেক এর আগমন...

আমাদের যাত্রা ও গল্প

Digital Deck Image

Digital Deck এর যাত্রা শুরু হয় একজন সাধারণ শিক্ষার্থীর প্রয়োজন থেকে। প্রতিষ্ঠাতা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রয়োজনীয় সফটওয়্যার কিনতে গিয়ে একাধিকবার অনলাইন প্রতারকদের কাছে অর্থ হারান, তখনই তিনি উপলব্ধি করেন যে বিশ্বাসযোগ্য ডিজিটাল পণ্যের একটি উৎস বাংলাদেশে প্রয়োজন। বারবার অনলাইনে টাকা পাঠিয়ে পণ্য না পাওয়া, বা কিছু ক্ষেত্রে কয়েকদিন পরেই কেনা সফটওয়্যার কাজ করা বন্ধ করে দেয়া – এসব অভিজ্ঞতা তাঁকে ভীষণ হতাশ করেছিল। প্রতারণার শিকার হয়ে তিনি বিকাশ, থানায় অভিযোগ থেকে শুরু করে সিআইডি কাছে অভিযোগ করেও কার্যকর সমাধান পাননি।

এরপর তিনি নিজেই সিদ্ধান্ত নেন যে অন্যদের যেন এমন দুর্ভোগ পোহাতে না হয়, সেই লক্ষ্যে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম গড়ে তুলবেন। ২০১৮ সালে সেই সংকল্প থেকেই Digital Deck-এর যাত্রা শুরু। শুরুর পথটা সহজ ছিল না – নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ধীরে ধীরে আমরা আমাদের গ্রাহকদের আস্থা অর্জন করেছি কেবলমাত্র সততা, মানসম্পন্ন সার্ভিস এবং নীরন্তর সহায়তার মাধ্যমে।

গত কয়েক বছরে Digital Deck হাজার হাজার গ্রাহককে সেবা দিয়েছে এবং গর্বের সাথে বলতে পারি যে কখনো কাউকে হয়রানি বা অসন্তুষ্ট করা হয়নি। এমন অনেকবার হয়েছে গ্রাহক যে ফিচার প্রোডাক্ট এ নেই সেটা দাবি করেছেন বা কম দামি ও ফিচারের প্রোডাক্ট অর্ডার করে বেশি দামি বা ফিচার দাবি করেছেন, কখনো নিজের লস দিয়ে হলেও গ্রাহককে তার ব্যবস্থা করে দিয়েছি আবার কখনো বা পণ্যটি লস দেয়ার পাশাপাশি গ্রাহককে তার মূল্য ফেরত দিয়েছি। এটা এমন নয় যে গ্রাহকের অন্যায্য চাওয়া কে আমরা স্বীকৃতি দিচ্ছি বা আমাদের আসলেই কোন ভুল ছিল। আমাদের ভুল থাকলে তো এমনিতেই রিফান্ড করে দিই, যেখানে ভুল আমার সেখানে গ্রাহককে হয়রানি হতে হবে কেন! কিন্তু গ্রাহকের ভুল থাকার পরেও রিফান্ড করেছি কারণ আমরা ঝামেলা বাড়াতে চাই না কোন গ্রাহকের সাথে, সবাইকে আমরা সম্মান করি।

তবে এরকম অন্যায্য দাবিকারী গ্রাহককে এটাও জানানো হয় যেন পরবর্তীতে আমাদের নিকট আর অর্ডার না করে। এরপরেও প্রায় ৮০% এমন গ্রাহক আবারও সেবা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এই ক্ষেত্রে গ্রাহকের উপর নির্ভর করে পুরনো সব ভুলে আবারও সেবা দেয়ার চেষ্টা করেছি আবার কিছুক্ষেত্রে অপারগতা প্রকাশ করেছি। একজন গ্রাহক হিসেবে আপনি যখন গল্পটা পড়ছেন হয়তো আপনার মনে হবে বিক্রেতা হিসেবে আমার উচিত ফিরে আসা এরকম ক্রেতা কে অবশ্যই সার্ভিস দেয়া। আপনার জায়গায় আপনি অবশ্যই ঠিক আছেন। কিন্তু যেসব গ্রাহক অভদ্র আচরণ করেন তাদের ক্ষেত্রে বিকল্প নীতি অনুসরণ করি আমরা। রেগে গিয়ে গ্রাহক ছোটখাট অপমান করতে পারেন তার মানে এই নয় একজন বিক্রেতা হওয়ায় তার মান-সম্মান নেই, যা খুশি গ্রাহক বলতে পারেন। আবার কিছু গ্রাহক এতই অবুঝ হয়ে ঝামেলা করেন যে ভবিষ্যত ঝামেলা এড়াতে আমরা অপারগতা প্রকাশ করি। 

গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অর্জন। শুরু থেকে আজ পর্যন্ত আমরা প্রতিটি গ্রাহককে সমান গুরুত্ব দিয়েছি – কেউ ১০ টাকার পণ্য কিনুন বা ১০০০ টাকার, সবার ক্ষেত্রেই সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা আমাদের নীতি। বিক্রয়-পূর্ব পরামর্শ থেকে শুরু করে বিক্রয়োত্তর সাপোর্ট – প্রতিটি ধাপে আমরা বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করি। প্রয়োজন হলে অফিস সময়ের বাইরেও লাইভ সাপোর্ট (যেমন TeamViewer-এর মাধ্যমে দূরবর্তী সহায়তা) প্রদান করি যাতে গ্রাহকরা নিশ্চিন্তে আমাদের পণ্য ব্যবহার করতে পারেন। যেকোনো পণ্য ব্যবহারে সমস্যা হলে আমরা দ্রুত সমাধান বা বিকল্প ব্যবস্থা করি, এমনকি বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টির চেয়েও বেশি সময় ব্যবহারের গ্যারান্টি দিয়ে থাকি।

আমাদের ক্রেতাদের বড় অংশই শিক্ষার্থী ও একাডেমিক গবেষক, তাই তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে পণ্যের পরিসর (স্বল্প মূল্য) নির্ধারণ করেছি। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অর্ডার আমরা সফলভাবে সম্পূর্ণ করেছি। একাধিক লাইসেন্স বা বড় অর্ডারের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আলাদা সহায়তার ব্যবস্থাও রয়েছে।

কেন Digital Deck নির্বাচন করবেন?

আমাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে তুলে ধরা হলো, কেন Digital Deck দেশের ডিজিটাল পণ্য বাজারে অনন্য –

  • বিশ্বাস ও অভিজ্ঞতা: ২০১৮ সাল থেকে সফলভাবে গ্রাহকসেবা প্রদান করছে  digitaldeck.com.bd। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা বুঝি গ্রাহকের চাহিদা এবং কিভাবে সর্বোত্তম সেবা দিতে হয়। আমাদের বিপুল সন্তুষ্ট গ্রাহকগোষ্ঠীই আমাদের বিশ্বস্ততার প্রমাণ।

  • সাসটেইনেবল বিজনেস মডেল: হুট করে এসে সস্তা মূল্য দেখিয়ে অর্ডার নিয়ে ফুট করে চলে যাওয়া নয়। ডিজিটাল ডেক শুরুই করেছে সাসটেইনেবল বিজনেস মডেল হিসেবে আর তাই আজ ২০২৫ সালে আমাদের অষ্টম বছর চলছে এমনকি প্রতিষ্ঠাতার অবর্তমানে ডিজিটাল ডেক যেন থেমে না যায় সেই লক্ষ্যে সেই গতিতে এগিয়ে চলছে। আর এজন্যেই আপনি হয়তো অভিযোগ করতে পারেন ডিজিটাল ডেক এর থেকে কম মূল্যে প্রোডাক্ট পাওয়া যায় তবে এই অভিযোগ করতে পারবেন না যে ডিজিটাল ডেক থেকে অন্যদের সার্ভিস ভালো বা ডিজিটাল ডেক এর সার্ভিস খারাপ। নিতান্তই কখনো যদি কোন মডারেটর বা এজেন্ট এর ব্যবহার আপনার মনপুত না হয় কী করবেন জানেন তো? অবশ্যই অভিযোগ করবেন admin@digitaldeck.com.bd এ।
  • আইনি স্বীকৃতি ও নিরাপত্তা: Digital Deck সম্পূর্ণভাবে একটি আইনগতভাবে নিবন্ধিত ব্যবসা। আমাদের নিজস্ব ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, ডিবিআইডি, বিজনেস আইডেন্টিফিকেশন সার্টিফিকেট থেকে শুরু করে ডিজিটাল ডেক নামে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সবকিছুই রয়েছে। তাই অন্যান্য অনির্ভরযোগ্য পেজের মতো হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা নেই digitaldeck.com.bd এর। আপনি নিশ্চিন্তে আমাদের উপর ভরসা রাখতে পারেন, কারণ গ্রাহকের আস্থা রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

  • সাশ্রয়ী মূল্য ও মানসম্পন্ন সেবা: আমরা সবসময়ই চেষ্টা করি আকর্ষণীয় মূল্যে সেরা মানের পণ্য ও সার্ভিস প্রদান করতে, যাতে মূল্য কম হলেও কোয়ালিটিতে কোনো আপোষ না হয়। শিক্ষার্থীদের সীমিত বাজেটের কথা ভেবে আমাদের মূল্য নির্ধারণ করা হয়, ফলে আপনি মার্কেটের অন্যান্যদের চেয়ে অনেক কম খরচে অরিজিনাল সফটওয়্যার ও প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তাছাড়া বিক্রয়োত্তর সেবা এবং প্রযুক্তিগত সহায়তায় আমরা বরাবরই এক ধাপ এগিয়ে।

  • চমৎকার গ্রাহক সহায়তা: আপনার যে কোনো সমস্যায় অথবা পণ্যের বিষয়ে সিদ্ধান্তহীনতায় আমাদের সহায়ক টিম প্রস্তুত আছে। লাইভ চ্যাট, ফোনকল কিংবা রিমোট সাপোর্টের মাধ্যমে আমরা দ্রুত সমাধান প্রদান করি। Office সময় ছাড়াও সম্ভব হলে সহায়তা করি, কারণ গ্রাহক সন্তুষ্টি আমাদের কাছে সর্বোপরি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা আনন্দদায়ক করা – যা প্রতিফলিত হয় আমাদের শতভাগ গ্রাহক সন্তুষ্টিতে।

  • বৈচিত্র্যময় পেমেন্ট ও সহজ লেনদেন: Digital Deck থেকে পণ্য ক্রয় করা অত্যন্ত সহজ ও ঝামেলাহীন। আমরা বাংলাদেশের প্রায় সব ধরনের পেমেন্ট মাধ্যম গ্রহণ করি – বিকাশ মার্চেন্ট পেমেন্ট, রকেট, নগদ, ডেবিট ডব্লিউ ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিংসহ যে মাধ্যমে আপনার সুবিধা সেখান থেকেই পেমেন্ট করতে পারবেন digitaldeck.com.bd। আমাদের সাইটে নিরাপদ পেমেন্টের জন্য  PayStation গেটওয়ে ব্যবহৃত হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সবধরনের যাচাই-পদ্ধতি সম্পন্ন। ফলে আপনার লেনদেন সবসময় নিরাপদ ও নিশ্চিন্ত।

  • গ্রাহক-বেস: দেশে তো অবশ্যই, এছাড়া বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও প্রফেশনালদের জন্যও Digital Deck নির্ভরতার আরেক নাম। অনলাইনের মাধ্যমে যে কেউ, যে কোনো স্থান থেকে আমাদের সেবা নিতে পারেন। এর ফলে বিদেশে থেকেও বাংলাদেশি ছাত্রছাত্রীরা নিজেদের প্রয়োজনীয় অ্যাকাডেমিক সফটওয়্যার পেয়ে যাচ্ছেন ঘরে বসেই, কোন ঝামেলা ছাড়াই।

  • প্রাতিষ্ঠানিক অর্ডার ও বিশেষ সুবিধা: কোনো বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান কিংবা কর্পোরেট সংস্থা যদি একাধিক লাইসেন্স বা বড় পরিসরে সেবা নিতে চায়, আমরা তা দক্ষতার সাথে সরবরাহ করি। প্রাতিষ্ঠানিক চাহিদা অনুযায়ী কাস্টম অফার, টেকনিক্যাল সাপোর্ট ও পরবর্তীতে নির্দিষ্ট সময় পর্যন্ত মেইনটেন্যান্স সাপোর্ট দিয়ে থাকি। Digital Deck ইতোমধ্যেই দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে, যা আমাদের সক্ষমতা ও মানের আরেকটি প্রমাণ।

আমরা বিশ্বাস করি যে “গ্রাহকের সন্তুষ্টিই আমাদের সফলতা”। তাই প্রতিনিয়ত গ্রাহকদের থেকে পাওয়া ফিডব্যাকের ভিত্তিতে আমরা আমাদের সেবা উন্নত করছি। আপনার যে কোন পরামর্শ বা মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব পায়, কারণ Digital Deck আপনাদের জন্যেই প্রতিষ্ঠিত। ভবিষ্যতে আরো নতুন নতুন পণ্য ও সেবা যোগ করে শিক্ষার্থী ও পেশাজীবীদের কাজ আরও সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। Digital Deck পরিবার আপনার আস্থার প্রতিদান দিতে সর্বদা প্রস্তুত, এবং প্রযুক্তির জগতে আপনার নির্ভরযোগ্য সহচর হতে পেরে আমরা গর্বিত।