আমাদের ৩ ধরনের ChatGPT Plus একাউন্ট আছে:
- রেগুলার শেয়ার্ড একাউন্ট
- স্পেশাল শেয়ার্ড একাউন্ট
- নিজের মেইল এ পার্সোনাল একাউন্ট
নিচে সবগুলোর তুলনামূলক তথ্য দেয় হলো।
ChatGPT Plus Personal Subscription 1 Month
ChatGPT Personal Subscription
প্রথমেই জানাই পার্সোনাল সম্পর্কে তাহলে শেয়ার্ড বুঝতে সুবিধা হবে।
পার্সোনাল সাবস্ক্রিপশন মানে আপনার নিজের ইমেইল এ একাউন্ট হবে, কোন ডিভাইস রেসট্রিক্টশন নেই। আপনি একা বা পরিচিত কারোর সাথে মিলে ব্যবহার করতে পারেন। এটা হলো বেস্ট ChatGPT অপশন। আপনার নিজের ডুয়াল কারেন্সি পাসপোর্ট এনডোরসড কার্ড থাকলে সেটা দিয়ে নিজেই কেনা বেস্ট। যদি এরকম কার্ড না থাকে সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন, এটা অফিসিয়াল ChatGPT প্রাইস ২৫০০ এর সাথে VAT, TAX, কনভার্সন চার্জ ও আমাদের কমিশন যুক্ত করে প্রাইস নির্ধারিত হয়। ডলার প্রাইস এর উপর নির্ভরশীল হওয়ায় প্রাইস উঠানামা করে, উপরে/পাশের প্রোডাক্ট এ বর্তমান প্রাইস দেখতে পাবেন। এটা সম্পূর্ণ অফিসিয়াল অরিজিনাল আপগ্রেড, এটা ছাড়াও অনেকসময় কিছু নন-ওয়ারেন্টি অফার একাউন্ট সেল হয়, দুইটা এক নয়।
পার্সোনাল একাউন্ট এর সমস্যা:
এটা আসলে একাউন্ট এর সমস্যা নয়, বরং আমাদের নিজেদের। USA তে তাদের কাছে ChatGPT মাত্র ২০ টাকা হলেও আমাদের কাছে সব সহ ৩০০০ টাকা প্রায়। এত টাকা দিয়ে সবার পক্ষে ইউজ করা অসম্ভব প্রায়। এছাড়া কেউ সারাদিন ChatGPT ব্যবহার করে না বরং বেশিরভাগ সময়ই অব্যবহৃত থাকে তাই অনেকের জন্যেই এত টাকা খরচ করা value for money না। আবার ফ্রী একাউন্ট এ লিমিটেড রেসপন্স, ফাইল আপলোড সীমিত, বেশি রিসার্স করা যায় না তাই পেইড একাউন্ট এর প্রয়োজন পড়ে। এজন্যেই আমাদের শেয়ার্ড একাউন্ট, নিচে ডিটেইলস পাবেন।
আমাদের শেয়ার্ড একাউন্ট যাদের জন্য নয়:
এই প্রোডাক্ট টি নিম্নের আপনাদের জন্য নয় এবং আমরা জেনেশুনে আপনাদের কাছে এটা সেল ও করব না, কেউ অগোচরে নিলে এবং পরবর্তীতে সন্দেহ হলে আমরা সাসপেন্ড করে দিব নোটিশ ছাড়াই। আপনারা পার্সোনাল একাউন্ট ব্যবহার করুন বা অন্য কোন প্রতিষ্ঠানে দেখুন। কারণ সবাই যেন প্রয়োজনমতো ChatGPT ব্যবহার করতে পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা করি আমরা এবং কোন হেভি ইউজার থাকলে সেটার জন্য অন্য ইউজারদের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর আমরা নিজেদের প্রফিট থেকে ইউজার এক্সপেরিয়েন্স কে বেশি প্রাধান্য দিই:
- গ্রাফিক্স ডিজাইনার বা এমন ব্যক্তি যার দিনে ১৫-২০ টি ইমেজ জেনারেট করতে হয়।
- হেভি ডেভেলপার/কোডার (যারা আইডিয়া জেনারেশন বা খুব বেশি ChatGPT দিয়ে কোডিং করবেন না তারা এই আওতার বাইরে)।
- কমার্শিয়াল কোন কাজের জন্য ব্যবহার।
- অন্য যেকোন ধরনের কাজে হেভি ইউজ
ChatGPT Plus Regular Subscription
রেগুলার শেয়ার্ড একাউন্ট (ChatGPT Plus Shared - Regular)
এটা হলো সাধারনত সেই একাউন্ট যাকে আমরা শেয়ার্ড একাউন্ট নামে চিনি।
কাদের জন্য ভালো হবে?
এটি আমাদের কাছে থাকা সর্বনিম্ন মূল্যের প্লাস সাবস্ক্রিপশন হলেও কাজের দিক থেকে কিন্তু কোন অংশেই কম নয়। আপনি যদি সাধারণ ছাত্র, শিক্ষক, অফিসের কাজে, সাধারণ ফ্রিল্যান্সিং বা পার্সোনাল এসিস্ট্যানস হিসেবে কাজ সহজিকরণ ও আইডিয়া জেনারেশন এর জন্য ব্যবহার করেন তাহলে এটা হতে পারে আপনার জন্য মাসে (রিনিউ) মাত্র ২৯৯টাকায় প্রায় ৩০০০ টাকা মূল্যের প্লাস একাউন্ট ব্যবহারের সুবর্ণ সুযোগ।
অন্যতম সুবিধা:
সবচেয়ে বড় সুবিধা যে আমাদের কোন ফাইল আপলোড ও জেনারেশন লিমিট নেই এই একাউন্ট এ অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রায় আনলিমিটেড ফাইল আপলোড ও ছবি জেনারেট করতে পারছেন যা পার্সোনাল কাজ ও ছাত্র/শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আনলিমিটেড মানে এখানে আসলেই আনলিমিটেড নয় বরং প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন এবং আসলেই আমাদের পক্ষ থেকে কোন লিমিট নেই যদি না ChatGPT কোন রেসট্রিক্টশন দেয়। এই প্রোডাক্ট টি শুধুমাত্র সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য, কারো অতিরিক্ত ব্যবহার লক্ষ্য করা হলে সাসপেন্ড করা হবে।
সাবস্ক্রিপশন এর বিবরণ:
একটি একাউন্ট এ আপনি সহ সর্বমোট ১০ জন ইউজার থাকবে এবং আপনি একটি নির্দিষ্ট ডিভাইস এ ইউজ করতে পারবেন। ChatGPT Plus Regular Subscription প্রোডাক্ট পেইজে আরও বিস্তারিত পাবেন।
যারা আরও ভালো এক্সপেরিয়েন্স চাচ্ছেন যেখানে শেয়ার্ড একাউন্ট এর কমন সমস্যাগুলো নেই তারা নিচের স্পেশাল একাউন্ট টি দেখতে পারেন।
চ্যাটজিপিটি Special Account
স্পেশাল শেয়ার্ড একাউন্ট (ChatGPT Plus Shared - Special)
এই একাউন্টে আমরা সর্বোচ্চ কেষ্ট করেছি শেয়ার্ড একাউন্ট এর সমস্যাগুলো দূর করে এমন এক এক্সপেরিয়েন্স দিতে যেন পার্সোনাল একাউন্ট এর মতো আউটপুট পান।
কাদের জন্য ভালো হবে?
যারা প্রায় পার্সোনাল একাউন্ট এর মত একটু ভাল রেসপন্স এর জন্য সামান্য এক্সট্রা খরচ করতেও রাজি তাদের জন্য এই স্পেশাল একাউন্ট। যারা রিসার্সার, কন্টেন্ট রাইটার, টিচার, হায়ার স্টাডিজ, বা পার্সোনাল ব্যবহারের জন্যেই তবে ভাল আউটপুট চান তাদের জন্য বেস্ট।
অন্যতম সুবিধা:
একই কমান্ড যদি রেগুলার একাউন্ট ও স্পেশাল একাউন্ট এ দেয়া যায়, দেখা যাবে যে রেগুলার একাউন্ট এ ভালো একটা আউটপুট দিয়েছে তবে স্পেশাল একাউন্ট এ আরও বেশি reasoning পাওয়ার ইউজ করে আরও ভালো রেসপন্স দিচ্ছে। এই পার্থক্য টা সামান্য মনে হলেও কখনো কখনো এটা অনেক বড় পার্থক্য হয়ে দাড়ায় কারণ একই কাজ বা কথা যদি ৩ ভাবে করা/বলা যায় ৩ টায় একইরকম হবে/শোনাবে না অবশ্যই। এই প্রোডাক্টও শুধুমাত্র সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য।
সাবস্ক্রিপশন এর বিবরণ:
একটি একাউন্ট এ আপনি সহ মাত্র ৫ জন ইউজার থাকবে, অল্প ইউজার থাকায় এর রেসপন্স কোয়ালিটি উন্নত। আপনি একটি নির্দিষ্ট ডিভাইস এ ইউজ করতে পারবেন। চ্যাটজিপিটি Special Account প্রোডাক্ট পেইজে আরও বিস্তারিত পাবেন।
আমরা সচারচর কোন ইউজার কোন বিষয়ে সমস্যা ফেস করছে কি না জিজ্ঞেস করি কিন্তু কখনো রিভিউ চেয়ে নিই না কারণ রিভিউ চাইলে সবাই শুধু ভালই বলে সেটা অনেকসময় সেলার কি ভাববে এটার জন্য। তাই আমাদের মনেহয় সার্ভিস ভালো লাগলে তিনি এমনিতেই অন্যদের রেফার করবেন, জোরপূর্বক রিভিউ এর প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সবাই ই অন্যদের রেফার এর মাধ্যমেই এসেছেন তাই এড দেয়ার প্রয়োজন হয় না তেমন। এরপরেও নিচে রিভিউ ঠিক নয় তবে স্পেশাল একাউন্ট ইউজারদের সাথে কিছু সাধারণ কথোপকথন দেখতে পাবেন:
Listen to the voice message of a user