ডেলিভারি পলিসি:

আমরা সবসময় আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যত দ্রুত সম্ভব সকল পণ্য আপনার হাতে পৌঁছে দিতে। কিন্তু একটা পণ্যের ডেলিভারির সাথে অনেকগুলি বিষয় জড়িত এবং কখনো কখনো কিছু অনাকাঙ্ক্ষিত কারণ আপনার পণ্য ডেলিভারি প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। কোন প্রোডাক্টে কত সময় লাগবে ডেলিভারি হতে তার স্ট্যান্ডার্ড টাইম প্রোডাক্ট ডেসক্রিপশনে দেয়া থাকবে। অর্ডারের সময় মনে রাখবেন, প্রোডাক্ট ডেসক্রিপশনে স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইম দেয়া থাকে, পণ্য ডেলিভার করতে কখনো কখনো তার থেকেও বেশি সময়ের প্রয়োজন হতে পারে।

ডিজিটাল প্রোডাক্ট এর ক্ষেত্রে যদি নিম্নোক্ত সময়ের ভিতর ডেলিভারি হয় সেক্ষেত্রে গ্রাহক কোন ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। নিম্নোক্ত সময়ের অতিক্রান্ত হলে গ্রাহককে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে বা এরপরে পণ্য ডেলিভার করা হলে গ্রাহককে যথাসাধ্য ক্ষতিপূরণ হিসেবে অর্ডারকৃত পণ্যের সাথে অন্য পণ্য ফ্রি দেয়া হবে।

ফিজিক্যাল পণ্যের ক্ষেত্রে নিম্নোক্ত সময়ের ভিতর পণ্য কুরিয়ারে হস্তান্তর না করা হলে গ্রাহককে সম্পূর্ণ টাকা ফেরত প্রদান করা হবে। কুরিয়ার কর্তৃক পরিবেশগত বা অন্য কোন কারণে গ্রাহকের নিকট পণ্য পৌঁছাতে বিলম্ব হতে পারে যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কুরিয়ার কোম্পানির বিষয় হওয়ায় এই বিষয়ে সম্পূর্ণ দায় কুরিয়ার কোম্পানির উপর বর্তায় এবং ডিজিটাল ডেক কোনোরূপ দায় নিবে না। 

ডিজিটাল পণ্য:

ইনস্ট্যান্ট ডেলিভারি: আপনার অর্ডার সম্পন্ন হওয়ার সাথে সাথেই আপনি Login Info সেকশনে পণ্যটি পাবেন। যে পণ্যগুলোর জন্য ইনস্ট্যান্ট ডেলিভারি প্রযোজ্য তা সেই পণ্যের ডেসক্রিপশন এ দেয়া থাকবে।

সাধারণ ডেলিভারি: আমরা সর্বদা অফিসিয়াল সার্ভিস আওয়ারে অর্ডার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ডিজিটাল পণ্য ডেলিভারি করার চেষ্টা করি কিন্তু প্রাপ্যতার ভিত্তিতে এটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে তবে ডেলিভারি ৭২ ঘন্টার বেশি সময় হবে না। কারেন্সি কনভার্সন, গেটওয়ে, পেমেন্ট প্রসেসিং এবং প্রাপ্যতার কারণে, ব্যক্তিগত অ্যাকাউন্টের ধরণের পণ্যগুলি নিয়মিতের চেয়ে বেশি সময় নিতে পারে তবে তা ৭ কার্যদিবসের অধিক হবে না।

ফিজিক্যাল পণ্য:

যদি অর্ডারটি দুপুর ২ টার আগে দেওয়া হয় তাহলে ফিজিক্যাল পণ্যের অর্ডার একই দিন থেকে গণনা করা হয়, অন্যথায় এটি পরবর্তী কার্যদিবস থেকে গণনা করা হবে। অর্ডার পাওয়ার ৭২ ঘণ্টা কার্যদিবসের মধ্যে পণ্য কুরিয়ারে হস্তান্তর কড়া হবে এবং এরপর পণ্য আপনার হেট পৌঁছাতে ঢাকার মধ্যে ডেলিভারি সময় ১-৩ কার্যদিবস হতে পারে কিন্তু ৭ কার্যদিবস অতিক্রম করবে না এবং ঢাকার বাইরে অঞ্চলে ২-৭ কার্যদিবস লাগবে কিন্তু ১০ কার্যদিবস অতিক্রম করবে না।

আমরা সাধারণত পাঠাও কুরিয়ার, পেপারফ্লাই কুরিয়ার এবং ডেলিভারি টাইগার কুরিয়ার এজেন্সি হিসাবে ব্যবহার করি কিন্তু যদি কোনও গ্রাহক একটি নির্দিষ্ট কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানোর অনুরোধ করেন এবং সেই কুরিয়ার কাছাকাছি পাওয়া যায়, তাহলে আমরা সেই কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাতে পারি কিন্তু যদি সেই কুরিয়ারে পণ্য পাঠানোর সাথে অতিরিক্ত কোনও খরচ যুক্ত থাকে তবে অতিরিক্ত খরচ গ্রাহক বহন করবেন এবং পণ্য গ্রাহক কর্তৃক নির্বাচিত কুরিয়ারকে হস্তান্তর করার সাথে সাথে পণ্যের দায়িত্ব গ্রাহকের উপর চলে যাবে।

ডিজিটাল ডেক যে কোন অর্ডার কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার সম্পূর্ণ অধিকার রাখে এবং যদি কোনও অর্ডার বাতিল হয় এবং কোনো বকেয়া অর্থপ্রদান থাকে তবে এটি রিটার্ন পলিসি অনুযায়ী সমন্বয় করা হবে।

ক্যানসেলেশন পলিসি:

 ডিজিটাল প্রোডাক্ট:

ডিজিটাল পণ্য ডেলিভার হলে বাতিলকরণের কোনও বিকল্প নেই যদি না এতে কোনো ত্রুটি বা পণ্যের বিবরণে উল্লিখিত বৈশিষ্ট্যের অভাব থাকে।

ডেলিভার এর পূর্ব পর্যন্ত গ্রাহক অর্ডার ক্যানসেল এর অনুরোধ করতে পারবেন। 

প্রোডাক্টের উপর নির্ভর করে গ্রাহক পার্শিয়াল বা ফুল রিফান্ড পেতে পারেন।

মেয়াদ পূর্তির আগেই গ্রাহক সাবস্ক্রিপশন ক্যানসেল করলে কোন রিফান্ড পাবেন না।

কোন পণ্য ফেরত নেয়া সম্ভব হলে তা ফেরত নেয়ার যথাসাধ্য চেষ্টা করা হবে এবং রিফান্ড পলিসি অনুযায়ী সমন্বয় করা হবে।

ফিজিক্যাল পণ্য:

ফিজিক্যাল পণ্যের জন্য, গ্রাহকরা পণ্য কুরিয়ারের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত অর্ডার বাতিল করতে পারেন এবং গ্রাহকদের থেকে কুরিয়ার চার্জ নেয়া হবে না কিন্তু যদি প্যাকেজিং বা সোর্সিং বা সম্পর্কিত কোন খরচ থাকে তবে সেই খরচ সমন্বয় করা হবে। যদি গ্রাহক পণ্যটি কুরিয়ারের কাছে হস্তান্তর করার পরে অর্ডার বাতিল করেন তবে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে এবং বকেয়া অর্থপ্রদান রিফান্ড নীতি অনুযায়ী রিফান্ড করা হবে এবং যদি কোনও সোর্সিং খরচ থাকে তবে সেই খরচ সমন্বয় করা হবে।